টেকনাফে মানবপাচার চক্রের সাথে গুলি বিনিময়ে আহত ১ সেনাসদস্য গ্রেফতার ৩ উদ্ধার ৫৭ জন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম
উচমান গনি, টেকনাফ কক্সবাজার (প্রতিনিধি):
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রটির সঙ্গে গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। অভিযানের সময় চক্রের সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক সেনা আহত হন।
অভিযানে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়।