নাটোরের বাগাতিপাড়ায় ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
মিজানুর রহমান,নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রোপণ করা ধান নষ্ট করে জোরপূর্বক খেসারী বপন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে।
এ ঘটনায় উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর দহপাড়া গ্রামের মো. ছাইফুল ইসলাম বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত সবের প্রামানিকের ছেলে জামাল উদ্দিন (৫২) ও কামাল উদ্দিন (৪৯)।
অভিযোগে ছাইফুল ইসলাম জানান, গত ২ নভেম্বর সকালে কালিকাপুর মৌজায় তার ভোগদখলীয় জমিতে রোপণ করা ধানের মধ্যে অভিযুক্তরা জোরপূর্বক খেসারী বপন করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বাধা দিলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। আদালতে চলমান আরেকটি মামলায় সাক্ষ্য দিলে সাক্ষীদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ৪০ বছর ধরে জমিটি ছাইফুল ভোগ দখল করে আসছে। ওই জমির ওয়ারিশ আমরা। আমাদের জমি বুঝিয়ে না দেওয়ায় বড় ভাই জামাল ধানের জমিতে খেসারী বপন করেছেন। ছাইফুলের করা মামলাটিও মিথ্যা বলে দাবি করেন তিনি।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩