মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিল যুবক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে নিজ বাবার বসতবাড়িতে আগুন দিল এক যুবক। আগুনে বসতবাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া আগুনে পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) মধ্যে রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাড়ে ৪-৫ লাখ টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভোগ বাবা। অভিযুক্ত ওই যুবকের নাম নাজমুল হাসান (২৮)। ঘটনার পর পরই নাজমুল এলাকা থেকে পালিয়ে যায়।

অভিযুক্তের বাবা ভুক্তভোগী আয়েত আলীর অভিযোগ, মাদকের টাকা না পেয়ে তাঁর ছেলে মাদকাসক্ত নাজমুল হাসান গত বুধবার রাতে তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে বাড়ির কয়েকটি কক্ষের পাশাপাশি সেখানে রাখা প্লাস্টিকের ক্রেট পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পরে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাড়ির কয়েকটি কক্ষ ও প্লাস্টিক ক্রেট পুড়ে যায়। আগুনে পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগুনের খবর শুনে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে একটি কাঠের ঘর, একটি রান্না ঘরে থাকা আসবাবপত্র পুড়ে আনুমানিক ২/৩ লাখ টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে। তবে ভুক্তভোগী বলছেন আগুনে তার সাড়ে ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com