গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে গাইবান্ধা পৌরসভার প্রধান ডাকঘর সংলগ্ন নতুন ব্রিজের পশ্চিম পাশে সীমান্ত দাসের ফলের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের দখলে রাখার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান অধিনায়কের পক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন।