ঘিওরে আবারও সভাপতি হলেন সোমা আল-মামুন, শিক্ষার মানোন্নয়নে এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোমা আল-মামুন ।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে রোববার (২৫ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি । বিকেল ৪টায় সংসদ সদস্যের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় । এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খাঁন, অভিভাবক প্রতিনিধি সেলিম আহাম্মেদ, কমিটির অন্যান্য সদস্য ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন । তারা সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

সাক্ষাৎকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয় । এ সময় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন ।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছেন, কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে ।

শিক্ষার উন্নয়ন ও বিদ্যালয়ের অগ্রযাত্রায় সহযোগিতার জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান নবনিযুক্ত সভাপতি সোমা আল-মামুন । এর আগেও তিনি নিয়মিতভাবে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন । তিনি দ্বিতীয়বারের মতো আবার‌ও এডহক কমিটির সভাপতি নিযুক্ত হ‌ওয়ায় তার পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com