হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে বিটিসিএল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: 

হবিগঞ্জ শহরের সিনেমাহল রোডের ‘হোটেল পলাশ’ নামের একটি আবাসিক হোটেল থেকে মোঃ সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজ্জাদ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আওতাধীন জেরিন কোম্পানির স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। 

তিনি নওগাঁ জেলার বদলগাছী থানার শর্মাপুর গ্রামের আতোয়ার রহমানের দ্বিতীয় ছেলে।

পুলিশ ও হোটেল সূত্র জানায়, সাজ্জাদ হোসেন হোটেল পলাশের একটি রুমে অবস্থান করছিলেন। 

গতকাল রাত ১২টার দিকে হোটেলের ম্যানেজার কোনো একটি প্রয়োজনে তার রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে ম্যানেজারের সন্দেহ হয়। 

তাৎক্ষণিকভাবে বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। 

এ সময় বিছানায় সাজ্জাদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com