চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

পাবনা প্রতিনিধিঃ

পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে চাটমোহর প্রেসক্লাব।

শনিবার (২৪ অক্টোবর) রাতে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ।

বিদায়ী ইউএনও মুসা নাসের চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, চাটমোহরের মানুষ সম্প্রীতিপ্রিয় ও শান্তিপ্রিয়। প্রায় দুই বছরের কর্মকালীন সময়ে তিনি স্থানীয় জনগণ ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। এ সহযোগিতার কারণে দায়িত্ব পালনকালে বিভিন্ন কাজ করতে পেরেছেন বলে উল্লেখ করেন তিনি।

চাটমোহরে কাটানো সময়কে জীবনের স্বর্ণালী সময় হিসেবে উল্লেখ করে মুসা নাসের চৌধুরী বলেন, ‘আমি যেখানেই থাকি, চাটমোহরকে কখনো ভুলতে পারব না।’ ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ এ উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে চাটমোহর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মুসা নাসের চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংবাদিকেরা।

এ সময় প্রেসক্লাবের সহসভাপতি এম এ জিন্নাহ, সহসাধারণ সম্পাদক আব্দুল লতিফ রঞ্জু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার ইফতেখার আহমেদ টুটুল, দপ্তর সম্পাদক শুভাশিষ ভট্টাচার্য তুষারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com