জয়পুরহাটের শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের আবাসন সমস্যা, শিক্ষা বৃত্তি ও ক্যারিয়ার উন্নয়নসহ সার্বিক কল্যাণে সহযোগিতার বিষয়ে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (তিতুমীর ক্যাম্পাস) জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিতুমীর ক্যাম্পাসে অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং তাদের কল্যাণে জেলা পরিষদের সহযোগিতা ও সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

তাঁর এ আশ্বাসের জন্য জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মিনহাজ কবির প্রমিজ, সভাপতি মাহাবুব উল আলম মুরাদ, সাধারণ সম্পাদক শাহীদ ইকবাল মীম (অভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবির হাসান এবং সাংগঠনিক সম্পাদক দীপ্ত ঘোষ।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও ক্যারিয়ার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com