উৎসবের আনন্দ ভাগাভাগি, সম্প্রীতির বার্তা নিয়ে মহালছড়ির পূজামণ্ডপে জোন কমান্ডার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম

মোঃ কাউছারুল ইসলাম,মহালছড়ি প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা উৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং পূজার আনন্দঘন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার এক সুন্দর চিত্র ফুটে ওঠে।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও তাৎপর্য ছড়িয়ে পড়ে সব সম্প্রদায়ের মানুষের মাঝে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।এ সময় জোনের পক্ষ থেকে জোন কমান্ডার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের হাতে আর্থিক ও ফ্রুটস এর ঝুড়ি সৌজন্য উপহার হাতে তুলে দেন।

পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে মহালছড়িতে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হোক—এমন প্রত্যাশা সবার।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com