সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ২৯ ইয়াবা ট্যাবলেট উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ পিএম
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫১ বড়ি (পিস) ইয়াবাসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মাদক মামলার আসামি, ২৫ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন এবং চুরি মামলার আসামি ১ জন রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ২৫ জনের মধ্যে মীর মাহফুজ হোসেন (১৯), সৌরভ চন্দ্র সরকার (২৪), আলভী মোল্লা (২০), সাইদুল ইসলাম (৫০), মো. লাম (২১), মো. রিফাত (১৮), মো. সাগর (২২), মো. আলামিন (৩৫), মো. ইউসুফ (৫০), মো. ফেলু মিয়া (৫২), মো. মনির হোসেন (৫২), মো. আরমান (২০), মো. বাবুল মিয়া (২২), মো. লেহাজ উদ্দিন (৫৫), মো. জসিম (৩৪), মো. খাদিমুল ইসলাম (১৯), মো. শামীম (২৫), কামাল (৩৮), মো. মনজুর হোসেন (৪৫), মো. দুলাল (৫০), মো. সাহিনুর ইসলাম কবির (৩৬), মো. কামরুল ইসলাম (৩৫), শুভ (২৪) ও মো. সৌরভ (১৯) রয়েছেন।
এ ছাড়া চুরি মামলায় মো. আরিফ (২২) এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. সাকিব (২১) ও মো. মানিক মিয়া ওরফে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।