শোলধারায় দাম্পত্য কলহের জেরে যুবকের আ/ত্ম/হ/ত্যা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে জহিরুল ইসলাম (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার ভোরের মধ্যে উপজেলার শোলধারা গ্রামে এ ঘটনা ঘটে । পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি ।

জহিরুল শোলধারা গ্রামের আবেদ আলীর ছেলে । তিনি সাটুরিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন । প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলের এক সহকর্মী তরুণীর সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে সম্প্রতি স্ত্রীর সঙ্গে জহিরুলের প্রায়ই ঝগড়া হতো ।

ঘিওর থানা-পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com