কন্যা শিশু দিবসের প্রতিযোগিতায় কালাইয়ে পুরস্কার বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের কালাইয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কন্যাশিশু দিবসের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১ টায় কালাই উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ওবায়দুর রহমান, জাতীয় মহিলা সংস্থা কালাই উপজেলা শাখার অফিসার রেজাউল ইসলাম। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, শিক্ষায় কন্যাশিশুরা এখন অনেক এগিয়ে তাদের সঠিক যত্ন নিয়ে মেধা বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে। একটি কন্যাশিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি পরিবার ও পুরো জাতির শক্তির উৎস।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com