গাইবান্ধায় সার ডিলার নিয়োগে অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়ন এলাকায় সার ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে।
পূর্বের আওয়ামীলীগ সমর্থীত ডিলার সরিয়ে আবার আওয়ামীলীগ নেতার স্ত্রী কে নিয়োগ দেওয়া হলো সারের ডিলার হিসাবে।
স্থানীয় জনসাধারণের মুখে জানাযায়, এবারে সার ডিলার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে মোছাঃ জুই খাতুন নামে মেসার্স জুই ট্রেডার্স।
জুই খাতুন বিগত ফ্যাসিস্ট সরকারের সমর্থীত বর্ষীয়ান নেতা সোলায়মান ইসলাম মাষ্টারের সহধর্মিণী।
তাদের অভিযোগ তিনি কিভাবে কেমন করে কাদের দৌলতে অন্যান্য আবেদনকারীরদের সকল প্রকার প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের বাদ দিয়ে মেসার্স জুই ট্রেডার্স কে নিয়োগ প্রদান করল তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোড়াল দাবি জানান।
আরও পড়ুন
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রামে মশারি টাঙিয়ে তরুণীদের অভিনব প্রতিবাদ, লক্ষ্য চসিকের মশক নিধন কার্যক্রম