চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মোবাইল কোর্টের অভিযান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব গালিব চৌধুরী বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুর ২ টার দিকে বদরগাজি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৯ ও ১৫(১) ধারার বিধান লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামের আঃ জব্বারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও গালিব চৌধুরী জানান, চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা পুলিশের একদল সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com