নোবিপ্রবিতে বৃহত্তর বরিশাল স্ট‍ুডেন্ট'স ফোরাম-র নেতৃত্বে সাজিদ-মেহেদী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বৃহত্তর বরিশাল স্ট‍ুডেন্ট'স ফোরাম-র ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাজিদ তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান। 

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন এসিসিই বিভাগের মো. হাসান আলী ও সিএসটিই বিভাগের তাসীন ইসলাম ঋজু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সিয়াম মাহমুদ ও সমাজকর্ম বিভাগের প্রীতম কীর্ত্তনিয়া এবং কৃষি বিভাগের সৈকত বড়াল। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন টিএইচএম বিভাগের মো. কাওসার মাহমুদ এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন শিক্ষা বিভাগের মুঈন উদ্দিন। 

ফোরামের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এসিসিই বিভাগের অর্নব দাস ও উপ দপ্তর সম্পাদক হয়েছেন ফলিত গণিত বিভাগের সাইদুল ইসলাম সিয়াম। এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. মারুফ হোসেন। উপ-অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের মো. জাবের। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজকর্ম বিভাগের নাহিয়ান চৌধুরী। উপ-প্রচার সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের হামিম। 

আইন সম্পাদক হয়েছেন আইন বিভাগের মো. তানভীর রেসাদ। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন বিজিই বিভাগের ইবাদুর রহমান। ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হয়েছেন একই বিভাগের আফরিন জান্নাত মুনিহা। 

ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এমবিজি বিভাগের মো. তানভীর হোসেন এবং উপ-ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সিএসটিই বিভাগের কার্তিক চন্দ্র পাল। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ফেরদৌসি বিনতে হাফিজ এবং উপ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন সিএসটিই বিভাগের সাইমা আক্তার। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন পরিসংখ্যান বিভাগের মো. শাকিল রহমান এবং উপক্রীড়া বিষয় সম্পাদক হয়েছেন ইএসডিএম বিভাগের দেবাঞ্জন সমদ্দার। এছাড়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা বিভাগের উম্মে হাবিবা।

উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিই বিভাগের মিজানুর রহমান। তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আইআইটি বিভাগের আঁখি আজাদ। উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের মোহাম্মদ আমিনুল ইসলাম আবির। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হয়েছেন ফার্মেসী বিভাগের জিমহা আক্তার। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন একই বিভাগের মেহেরুন্নেসা মীম। পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সুরাইয়া তাবাসসুম সেতু। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হয়েছেন ইএসডিএম বিভাগের কামরুল ইসলাম মিথুন। প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিই বিভাগের মো. নাজমুল হোসেন। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফলিত গণিত বিভাগের স্বাক্ষর মুখার্জী। 

নতুন কমিটি নিয়ে সভাপতি মো. সাজিদ তালুকদার বলেন, বৃহত্তর বরিশাল স্টুডেন্ট’স ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

আমাদের এই সংগঠন হবে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

সকলের মতামত ও সহযোগিতা নিয়ে ফোরামকে আরও সুন্দর, সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে চাই।

চলুন, আমরা একসাথে স্বপ্ন দেখি, একসাথে এগিয়ে যাই-আমাদের ঐক্যই হোক আমাদের শক্তি, আর আমাদের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠুক বৃহত্তর বরিশালের একটি উজ্জ্বল ভবিষ্যৎ।

সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, বৃহত্তর বরিশাল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি ফোরামের শ্রদ্ধেয় শিক্ষক, বড় ভাই-বোনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই বিশ্বাসের যথাযথ মূল্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ভবিষ্যতে বৃহত্তর বরিশালের সব শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তাসহ সকলকে সঙ্গে নিয়ে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রেখে কাজ করতে চাই। ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার পাশাপাশি বৃহত্তর বরিশালের শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।

নতুন কমিটি বিষয়ে ধর্ম বিষয়ক সম্পাদক ইবাদুর রহমান বলেন, অনেক দিনের স্থবিরতার পর নতুন কমিটি আসায় স্বাভাবিকভাবেই সবার প্রত্যাশা অনেক বেশি। নতুন নেতৃত্ব সেই প্রত্যাশা পূরণে পরিষদের সকলকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত, কার্যকর ও পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে—এটাই আমাদের কাম্য।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com