ঘিওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণিমার মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি | ৬ অক্টোবর

মানিকগঞ্জের ঘিওরে ঘরের টিনের বেড়ায় হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণিমা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে । মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চর কোশুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহত পূর্ণিমা চর কোশুন্ডা গ্রামের মৃত জামাল শেখের মেয়ে । সে বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল ।

নিহতের চাচাতো ভাই পাভেল হোসেন বলেন, সকালে ঘরের টিনের বেড়ায় হাত লাগার সঙ্গে সঙ্গে পূর্ণিমা বিদ্যুৎস্পৃষ্ট হয় । পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন ।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।

ঘিওর থানার পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে । তবে ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com