রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক মহল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
এটাই কি নতুন বাংলাদেশ? এটাই কি স্বাধীন দেশ? এটাই কি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন?
আগের সরকার খারাপ ছিল—এটা যদি সত্যিই মনে করি, তাহলে নতুন বাংলাদেশে আমরা কেন ভালো আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করতে পারব না?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ২৪, আগামীর সময় ও আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ ৬ জন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিকের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত।
হামলাকারী যে দলেরই হোক, কোনো দলীয় পরিচয়ই তাদের অপরাধকে বৈধতা দিতে পারে না। অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী।
অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক, হামলার রাজনীতি বন্ধ হোক।
আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে মতের ভিন্নতা থাকবে—কিন্তু হামলা, সন্ত্রাস ও দখলদারিত্ব থাকবে না।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার