গাঁজা খাওয়ার জন্যে আনছিলাম, পুলিশ স্যার আমারে আটকাইছে; —গাঁজা বিক্রেতা আখিনুর বাবু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি | ৩ অক্টোবর

‘গাঁজা খাওয়ার জন্যে আনছিলাম, পুলিশ স্যার আমারে আটকাইছে।’—মানিকগঞ্জের ঘিওরে ৪০০ গ্রাম গাঁজাসহ আটকের পর সাংবাদিককে এ কথা বলেন আখিনুর ইসলাম ওরফে বাবু (২৪) । তবে পুলিশের জানায়, গাঁজা বিক্রির উদ্দেশ্যে তিনি তা নিজের কাছে রেখেছিলেন ।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় অভিযান চালিয়ে আখিনুরকে আটক করে পুলিশ ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ছোট পয়লা গ্রামে আখিনুরের বাড়ির সামনে অভিযান চালায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয় । পরে তাঁর দেহ তল্লাশি করে নীল রঙের স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আখিনুর গাঁজা বিক্রির উদ্দেশ্যে তা নিজের কাছে রাখার কথা জানিয়েছেন ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী ঘিওর থানায় মামলা হয়েছে । ৩ অক্টোবর করা মামলাটির নং-৩ । ঘিওর থানার এসআই মোহাম্মদ মাসুদ রানা মামলাটি তদন্ত করছেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com