কালাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ০২ অক্টোবর, শুক্রবার সকালে ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে র‍্যালির পর আলোচনা সভা ইউএনও অফিসের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব এর সভাপতিত্বে ও ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল,

কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হারুনুর রশিদ, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com