জয়পুরহাটের পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই চারমাথা মোড়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে দিনব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধন করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক মন্ডল।
স্থানীয় বিএনপি পরিবারের সন্তান আগামীতে ইউপি সদস্য পদপ্রার্থী বেলখুর গ্রামেল শিরিন আক্তারের সার্বিক সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
রংপুর দর্শনার দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসকগণ চক্ষু শিবিরের আসা এলাকার শত শত গরীব অসহায় নারী-পুরুষ চোখের রোগের যাবতীয় সমস্যা বিনামূল্যে পরামর্শ, দৃষ্টি পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের বিএনপি'র সাবেক সম্পাদক জাহেদুল ইসলাম রাব্বু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন হোসেন, স্থানীয় যুবদল নেতা পিয়ার নবী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিউলী আক্তার ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
আয়োজক শিরিন আক্তার বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। দলের চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমরা বিনা পয়সায় এলাকার মানুষ চক্ষু রোগের সেবা পায় তার ব্যাবস্থা করেছি। ভবিষ্যতেও এমন মানবিক সামাজিক ও ধর্মীয় কাজ করে যেতে চাই বলেন শিরিন আক্তার।