কাশিমপুর কারাগারে নেওয়ার পথে আসামির পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
গাজীপুর প্রতিনিধি:
ঢাকার আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।
রোববার আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কাশিমপুরে ফেরার পথে গাজীপুরের বাইমাইল এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে পুলিশ সদস্যদের সঙ্গে গাড়ি থেকে নামেন পিচ্চি রাজা। পরে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান তিনি।
পুলিশ জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল।