বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
আবুল বাশার বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে (সোমবার ২৮ অক্টোবর ২০২৬) ভোলার বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পৌর বাজারের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন বাকলাই, সহ-সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃধা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান ফাহিম, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌর বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সম্পাদক শাহজাদা আখন, মাহাবুব আখন, বাবুল পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদ গোলদার, কোষাধ্যক্ষ মোঃ নিরব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোহাব্বত, সদস্য অলিউল্যাহ, শাজাহান, লিটন চন্দ্র দাস, কামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহমান ও ওয়াসিমসহ ব্যবসায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।