ঘিওরে ১ম কমিউনিটি পুলিশ ঢাকা রেঞ্জ কাবাডি : চ্যাম্পিয়ন বড়টিয়া
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ ঢাকা রেঞ্জ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। ফাইনালে পয়লা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বড়টিয়া ইউনিয়ন ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঘিওর ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঘিওর থানা পুলিশ এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে ।
প্রতিযোগিতায় ঘিওর উপজেলার চারটি ইউনিয়ন—বানিয়াজুরী, বড়টিয়া, পয়লা ও বালিয়াখোড়া ইউনিয়নের কাবাডি দল অংশ নেয় ।
ফাইনালে বড়টিয়া ইউনিয়ন (২৭-১৯) পয়েন্টে পয়লা ইউনিয়নকে হারিয়ে শিরোপা অর্জন করে ।
খেলা শেষে ঘিওর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন । তিনি প্রধান অতিথি হিসেবে পুরো খেলা উপভোগ করেন ।
এ সময় ঘিওর থানার এসআই চিন্ময় মন্ডল, এসআই ছালাম, এসআই মুক্তারসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব ।