মাটিকাটা নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ : প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মাটিকাটা এলাকায় কালিগঙ্গা নদীতে জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে । শনিবার ২৬ সেপ্টেম্বর বিকেলে মাটিকাটা প্রবাসী ও গ্রামবাসীর উদ্যোগে কালিগঙ্গা নদীতে এ নৌকা বাইচের আয়োজন করা হয় ।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১২টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয় । নদীর দুই পাড়ে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ বাইচ । নৌকা ছুটে চলার সঙ্গে সঙ্গে নদীর দুই পাড়ে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা । নৌকা বাইচ উপভোগ করতে নদীর পাড়ে ভিড় করেন নানা বয়সী মানুষ ।

প্রতিযোগিতায় সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা চ্যাম্পিয়ন হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত । এ সময় সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন নাহার, আয়োজক কমিটির সভাপতি শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com