বিক্ষোভ মিছিল শেষে অসুস্থ যুবদল নেতা নয়ন প্রধান, হাসপাতালে ভর্তি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন যুবদল নেতা মোঃ নয়ন প্রধান।

নয়ন প্রধান জয়পুরহাট জেলা যুবদলের সদস্য এবং পাঁচবিবি উপজেলা যুবদলের দুর্দিনের রাজপথের একজন লড়াকু সৈনিক।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জয়পুরহাট জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার সময় পথে মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার রাজনৈতিক সহযোদ্ধা জেলা যুবদল নেতা গোলাম রব্বানী মাস্টার, উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান মিজান, মাহমুদ হোসেন মামুন ও পৌর যুবদল নেতা মোঃ রহিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা তাকে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

যুবদল নেতা নয়ন প্রধানের পরিবারের সদস্যরা ও রাজনৈতিক সহযোদ্ধারা তার দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

এদিকে অসুস্থতার খবর পেয়ে তার সার্বিক খোঁজখবর নিয়েছেন পাঁচবিবি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com