জীবনযুদ্ধে হার না মানা রুহুল আমিন এর জীবনের সংগ্রাম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জীবনযুদ্ধে হার না মানা এক মানুষ রুহুল আমিন। বাড়ি আটাপুর ইউনিয়নের জেরকাপাড়া, পাঁচবিবি, জয়পুরহাট। অভাব-অনটনের মধ্যেও একমাত্র ছেলেকে লেখাপড়া করিয়ে চাকরিতে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। ছেলে চাকরি করতেন উচাই কৃষি কলেজে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই ছেলেকেও হারাতে হয়েছে তাঁকে।

ছেলের চিকিৎসার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে হারিয়েছেন নিজের সহায়-সম্বল, ঘরবাড়িসহ অনেক কিছু। আজ তাঁর জীবনে নেই স্বচ্ছলতা, নেই ভালোভাবে বেঁচে থাকার মতো নিরাপদ আশ্রয়।

বেঁচে থাকার তাগিদে এখন রাস্তার পাশে ছোট্ট একটি ভ্রাম্যমাণ দোকান দিয়েছেন রুহুল আমিন। সেই দোকান থেকেই কোনোভাবে চলছে তাঁর কষ্টের সংসার। দোকানটিকে স্থায়ী একটি দোকানে পরিণত করার সামর্থ্যও তাঁর নেই। জীবনের শেষ সময়ে এসে প্রিয় সন্তানকে হারানোর শোক আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন তিনি।

রুহুল আমিনের গল্প শুধু একজন মানুষের কষ্টের গল্প নয় এটি একজন বাবার ত্যাগ, সন্তান হারানোর বেদনা এবং জীবনযুদ্ধে টিকে থাকার এক নির্মম বাস্তবতার গল্প।

সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলো যদি তাঁর পাশে দাঁড়ান, তাহলে হয়তো তাঁর জীবনের কষ্ট কিছুটা হলেও কমবে। মানুষ মানুষের জন্য। আসুন, সামর্থ্য অনুযায়ী এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com