সাটুরিয়ায় আ'লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি: ২০ সেপ্টেম্বর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল ও সাটুরিয়া ডাকবাংলোর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ১. তিল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, মো: মনির হোসেন (৫৩), পিতা- মৃত আওলাদ হোসেন, গ্রাম- আকাশী, ২. তিল্লী ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, আব্দুল আওয়াল আনসারী(৪৭), পিতা-মৃত আব্দুল মজিদ আনসারী, গ্রাম- দক্ষিণ আয়নাপুর, ৩. তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো: রফিক মিয়া (৪৫), পিতা- মৃত শাজাহান মিয়া, গ্রাম- আকাশী, ৪. সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক, শাহিনুর ইসলাম (৩৯), পিতা- মৃত দলিল উদ্দিন, গ্রাম- চর সাটুরিয়া, ৫. সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১), পিতা-মৃত আনসার উদ্দিন আহম্মেদ, গ্রাম- গওলা, সর্ব থানা- সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ ।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে এবং ডাকবাংলোর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে ।