চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

 সোহাঈদ খান জিয়া, চাঁদপুর:

চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় সিএনজি চালিত স্কুটারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মাহিনুর বেগম( ৩২) নামে এক নারী নিহত হয়েছে। ভাই ও বোন সহ ২ আহত হয়েছে। রোববার ( ২০ সেপ্টেম্বর২৬) দুপুর ২ টার সময় এ ঘটনা ঘটে। 

নিহত মাহিনুর বেগম ভাইয়ের বিবাহের বাজার করার জন্য এক বোন এক ভাইসহ সিএনজি স্কুটারে করে চাঁদপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে । চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর থানায় নিয়ে আসেন। 

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে এবং চালক ও হেলপারকে পুলিশের হাতে তুলে দেয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com