গাজীপুর মহানগরের কোনাবাড়িতে বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় ঢুকে এক তরুণীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওই তরুণীর মৃত্যু হয়। ঘটনার পর হামলাকারী এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ীর আমবাগ আতাতুর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম সানজিদা আক্তার। তিনি বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদারের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের কাছ থেকে জানা যায়, আমবাগ আতাতুর মার্কেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন সানজিদা। সকালে অজ্ঞাতপরিচয় এক যুবক ওই বাসায় প্রবেশ করে। একপর্যায়ে সানজিদাকে ছুরিকাঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঘটনার কারণ এবং হামলাকারীর সঙ্গে নিহত তরুণীর পূর্বপরিচয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
সাটুরিয়ায় আ'লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার
মহালছড়িতে যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর ২১ দিনব্যাপী মেকানিক্যাল প্রশিক্ষণ শুরু
মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেল ৪৫ শিক্ষার্থী