বারহাট্টায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

নেত্রকোনার বারহাট্টায় ৯০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ কিরন মিয়া (৩৮) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। গ্রেফতার হওয়া কিরন মিয়া উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মইচ উদ্দিনের ছেলে।

উপজেলার নৈহাটি এলাকার নৈহাটী উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তা থেকে (১৬ সেপ্টেম্বর) বুধবার তাকে গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, কিরন মিয়া ও তার অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়ভাবে পুলিশের উপস্থিতিতে মাদকবিরোধী সভা-সমাবেশও করেছেন এলাকাবাসি। এরপরও কিছুলোক এই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। কিরন মিয়া বিভিন্ন প্রকার মাদক বিক্রয়ের জন্য এলাকায় ঘোরাঘুরি করছেন এমন গোপন সংবদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নৈহাটী উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তায় তাকে দেখতে পেয়ে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এ সময় কিরন মিয়াকে তল্লাশি করে তার কাছে ৯০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় তাকে গ্রেফতার করা হয়।

ওসি চম্পক দাম বলেন, আটক কিরন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। বারহাট্টা থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com