শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা:

​সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস বংশীপুর এলাকায় যাওয়ার সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া শুভঙ্করকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

​স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

​শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com