মানিকগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
শোভাযাত্রা শেষে শহীদ রফিক সড়কের পাশের জঙ্গলে মশা নিধনে স্প্রে করা হয় । এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । এ সময় পুলিশ সুপার সরোয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপস্থিত ছিলেন ।
এর আগে সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধনে অংশগ্রহণ করা হয় ।
সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস এ অভিযান চলবে। প্রতি শনিবার জেলা, উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে ।
কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ জরুরি ।