গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
গাইবান্ধা প্রতিনিধি:
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, গাইবান্ধা এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলাধীন গাইবান্ধা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৯/০৯/২০২৬ ইং গাইবান্ধা সদর থানাধীন পৌরসভা ০৪ নং ওয়ার্ডের পলাশ পাড়া ধৃত আসামি ১। সুমন মিয়া (৩৩), পিতা- মোঃ নুরুল ইসলাম ০২। মোঃ আরিফুল (৩২) পিতা- মৃত- চাঁন মিয়া উভয় সাং পলাশ পাড়া থানা- গাইবান্ধা সদর জেলা- গাইবান্ধা। তারিখ ০৯/০৯/২০২৬ খ্রিঃ সময় অনুমান ২১ঃ৩৫ ঘটিকায় ১ নং আসামীর টিনশেট বসতবাড়ীর দক্ষিণ দুয়ারী শয়ন কক্ষের ভিতর কথিত ইয়াবা ট্যাবলেট ও কথিত হেরোইন সহ অবস্থান করিয়া সেবন ও বিক্রয় করা কালে ২ জন কে আটক করা হয়।
১ নং আসামীর পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো কমলা রঙের ৫১ (একান্ন) পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং১০( দশ) পুরিয়া হেরোইন, ২ নং আসামীর পরিহিত গ্যাভাডিন প্যান্টের সামনের বাম পকেট হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো কমলা রঙের ৫০( পঞ্চাশ) পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১০ ( দশ) পরিয়া হেরোইন, উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।তাহাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০( ক) /৮( ক)/৩৬(৫) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।