নওগাঁয় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত হুজাইফা তুড়ুক গ্রামের হাসনাত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে প্রতিবেশীরা পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। গুরুতর অবস্থায় শিশুটিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মা-বাবার অনুরোধের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com