দোকানের মালিকানা নিয়ে দুই হলের সংঘর্ষ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দোকানের মালিকানা দাবিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা প্রতিবাদ করতে থাকলে কাজী নজরুল ইসলাম হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হয়ে আসে।এসময় তারা দোকানে ভাঙচুর চালায়। এসময় বাধা দিতে গেলে নিজেদের মধ্যেই মারামারি শুরু হয়। এক পর্যায়ে দুই হলের শিক্ষার্থীদের মাঝে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অনেক শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং অনেকে আহত হয়।

উল্লেখ্য, বর্তমানে দোকানের মালিকানা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল এর। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসনের কাছে এই মালিকানা দাবি করে আসছিলো বহুদিন ধরে। প্রশাসন সমাধান দিতে না পারায় এই সংঘর্ষ দেখল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বর্তমানে ক্যাম্পাস জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com