কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র্যালি অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি বের হয়ে পরে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, মশার বংশবিস্তার রোধ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন - 'ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; জনসচেতনতা ও সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।'
কর্মসূচিতেউপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি,ইসরাইল হোসেন জীবন, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।