দিনাজপুরে ৩০০ পিস ট্যাপেন্টাডল জব্দ, আসামি পলাতক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি
দিনাজপুরে ৩০০ পিস ট্যাপেন্টাডল জব্দ, আসামি পলাতক
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কোতয়ালী থানার দক্ষিণ বালুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। এ ঘটনায় আনজু আরা (৪৫) নামে এক নারী পলাতক রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়া লাইনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৩ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি আনজু আরার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।