হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাসান চৌধুরী হিমসিম গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাসান চৌধুরী হিমসিমকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর মধ্যরাতে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ধ্রুবেশের নেতৃত্বে একদল পুলিশ শহরের কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

 তবে তাকে সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com