খাবারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ, তদন্ত করছে ডিবি

অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরে ক্যাফে থেকে ৫ জন আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি 

অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুর নগরের টার্মিনাল এলাকার ক্যাফে গ্রিন ভ্যালি থেকে পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ক্যাফেটির একজন ম্যানেজার, দুই তরুণ ও দুই তরুণী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ক্যাফে গ্রিন ভ্যালিতে খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল,এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাফে গ্রিন ভ্যালিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com