ধামইরহাটে শল্পী বাজারে মোবাইল কোর্টে ৩ জন চালককে অর্থদণ্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

মো: ছাব্বির হাসান, বিশেষ প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁর ধামইরহাটে সড়ক পরিবহন আইন অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন যানবাহনের চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার শল্পী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল ও ভারী যানবাহন চালানোর অপরাধে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৬৬ ধারায় ৩টি পৃথক মামলা দায়ের করা হয়। এ সময় ৩ জন চালককে মোট ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন পরিচালিত মোবাইল কোর্ট।

জনস্বার্থে ও সড়ক দুর্ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com