বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো. রশিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, এবং দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।