কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নাগরিক ফোরামের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম অফিস-ঃ 

কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন রেল-কাম-সড়ক সেতুর নির্মাণকাজ দ্রুত ও দৃশ্যমানভাবে শুরুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম।

ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব আবু তাহের চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিতে নির্ধারিত সময়ে সেতুর নির্মাণকাজ শুরুর সরকারি প্রতিশ্রুতি ও ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। 

দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত নির্মাণকাজ শুরু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্মারকলিপিটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক মনোয়ারা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পী শাহরিয়ার খালেদ, মহাসচিব আবু তাহের চৌধুরী, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম, রাজনীতিক মিতুল দাশ গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, সার্ক মানবাধিকার বিভাগের মহাসচিব জাফর ইকবাল, শিশুসাহিত্যিক ও কবি তসলিম খাঁ, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আক্তার হোসেন নিজামী, পরিবেশকর্মী মাসুদ রানা, সংস্কৃতিকর্মী জসিম উদ্দিন চৌধুরী, মানবাধিকারকর্মী রোজী চৌধুরী, সাংবাদিক আবছার উদ্দিন অলি, নারীনেত্রী আফরোজা সুলতানা পূর্ণিমা, তাহেরা শারমিন, সাবরিনা আফরোজা, লায়ন অলি আহমদ পিন্টু, সাংবাদিক ইলিয়াছ রিপন, জসিম উদ্দিন ও এ কে আজাদ, সমাজসেবী মাঈনুদ্দিন এবং আইটি বিশেষজ্ঞ আজমেরীসহ অন্যান্যরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com