নওগাঁয় ১৩০ পিচ ট্যাপেন্ডাটল সহ নারী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন নারীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ঐ নারীকে আটক করেন।

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সদর মডেল থানা পুলিশ গয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা সদরের পৌর সভাধীন চক বাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১০ টাকা সহ মাদক ব্যবসায়ী মোছাঃ মাসুদা বেগম ওরফে নাহার (৪১) কে গ্রেফতার করেন। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই নারী মাদক ব্যবসায়ী মাসুদা বেগম চক বাড়িয়া উত্তরপাড়া গ্রামের সবুর এর স্ত্রী। তার বিরুদ্ধে ইতি পূর্বেও ২ টি মাদকের মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত নারীর স্বামী সবুর একজন চিহ্নিত মাদক সম্রাট এবং ২০ টি মাদক মামলার আসামী বর্তমানে সবুর কারাগারে রয়েছেন। ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com