চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক  চট্টগ্রাম অফিস-ঃ 

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।

সোমবার ১৪ (সেপ্টেম্বর) বেলা ১২ টায় নগরের বারিক বিল্ডিং মোড়  মিছিলপূর্ব সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনো দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া উচিত নয়।

 তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়।’ বন্দরের সম্পদ ও পরিচালনা নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।  এসময়  তিনি বলেন , তাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের স্বার্থে সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন এটি। এসময় তিনি আরো বলেন, 

দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইজারা প্রক্রিয়া বন্ধ করে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনার দাবি জানান। একই সঙ্গে এ দাবিতে ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। 

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘আমার মাটি আমার মা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ায় মজদুর এক হও লড়াই করো’ এবং ‘বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বারিক বিল্ডিং মোড় থেকে বন্দরের ২ নম্বর গেটের সামনে এলে পুলিশের বাধা দিলে মিছিলটি এখানে শেষ করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com