সাদুল্যাপুর উপজেলা হাসপাতালে জুনিয়র মেকানিক কতৃক প্রধান সহকারী কে মারধরের অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা হাসপাতালে গতকাল শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শামসুজ্জোহা আলম সোহাগ জুনিয়র মেকানিক কতৃক হাসপাতালের প্রধান সহকারী (নার্স) মোছাঃ শাহানা পারভিন সুমি কে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে।
ভিকটিম এবং অন্যান্য হাসপাতালে কর্মরত প্রত্যক্ষ সুত্রে জানাযায়, গাতকাল শনিবার সন্ধ্যার পর হাসপাতালের অফিসিয়াল কাজের বিষয় নিয়ে দুজনের কথা কাটা কাটির এক পর্যায়ে জুনিয়র মেকানিক শামসুজ্জোহা সোহাগ প্রধান সহকারী নার্স মোছাঃ শাহানা পারভিন সুমি কে স্টাফলার/ স্টিল স্কেল দিয়ে মাথায় আঘাত করে। এ-সময় তিনি মেঝেতে পড়ে যায়। তারপর মেঝেতে ফেলে ঘাড় এবং গলা টিপে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে চিতকার চেচামেচি শুনে আমিনুল ইসলাম মানিক (এমটি ল্যাব) আব্দুল মতিন (অফিস সহকারী) তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা ক6রেন। ভুক্তভোগীর মাথায় তিনটি সেলাই গলায় হাতে ঘাড়ে ফুলা জখমে ড্রেসিং এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
এ সময় অন্যান্য কর্মকর্তা কর্মচারী জানান জুনিয়র মেকানিক শামসুজ্জোহা সোহাগ হাসপাতালের পাশে বাড়ি হওয়ার প্রায় সকলের সাথে ইচ্ছেমত খারাপ ও অনৈতিক আচরণ করেন। সকলে শাহানা পারভিন সুমি হত্যার চেষ্টা সহ সকল কর্মকর্তা কর্মচারীর সাথে এমন আচরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং শাস্তি মুলক ব্যাবস্থার জোড়ালো দাবি জানান।