দেওদিঘী খাসমহল উচ্চ বিদ্যালয়'র সভাপতি নির্বাচিত হলেন এড. এরশাদুর রহমান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ
বীর চট্টলার বাণিজ্যের আতুর ঘর খ্যাত উপজেলা সাতকানিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ছয় সদস্যের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
রবিবার (১৩ সেপ্টেম্বর'২৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী গঠিত নতুন কমিটিতে এডভোকেট মোহাম্মদ এরশাদুর রহমান (রিটু) কে সভাপতি ও বাদল কান্তি নাথকে শিক্ষক প্রতিনিধি সদস্য এবং বাবুল কান্তি চক্রবর্তীকে অভিভাবক প্রতিনিধি সদস্য করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষক প্রতিনিধি হিসেবে বাদল কান্তি নাথকে জেলা শিক্ষা অফিসার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে বাবুল কান্তি চক্রবর্তীকে উপজেলা নির্বাহী অফিসার মনোনীত করেছেন।