ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
মো: ছাব্বির হাসান,বিশেষ প্রতিনিধি,নওগাঁ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে আসাদুল হক (৩৫) এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম (৩৮)। আহত ব্যক্তি একই এলাকার বাসিন্দা শ্রী উদা চন্দ্র (৩৫)।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৩৩৩/এমপি পিলারের কাছাকাছি ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-বসুদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলটি বাংলাদেশের শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে।
জানা গেছে, ভোররাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে ভারতের ৬৩ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের চকশিবানন্দ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আসাদুল হক, মোস্তাকিম ও শ্রী উদা