ফরিদগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে হত্যার চেষ্টা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম

সোহাঈদ খান জিয়া ।।

ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়াগ ইউনিয়নের কামালপুরে গ্রামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার চেষ্টা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ২৬) মাগরিব নামাজের পরে। শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কামালপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মুনতাসির কামালপুর জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হয়।

এসময় কামরুল বেপারী মুনতাসিরকে ডেকে নেয়। তাঁর সাথে থাকা চুরি দিয়ে ভয় দেখিয়ে বাগানে নিয়ে যায়। এমনকি ডাক চিৎকার দিলে তাঁকে মেরে ফেলার ভয় দেখিয়ে 

হাত বেঁধে ফেলে হত্যার চেষ্টা করে। বিষয়টি আশপাশের ক'জন নারী দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে এগিয়ে গেলে সে পালিয়ে যায়। পরে তাঁরা কিশোরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। এতে মুনতাসির আতঙ্কিত হয়ে পড়ে। এঘটনায় 

মুনতাসিরের পরিবার আতঙ্কে রয়েছে। খবর পেয়ে রাতেই ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। 

মুনতাসিরের পরিবার বলেন, কামরুলের সাথে আমাদের কোন বিরোধ নেই। কামরুল মুনতাসিরকে চুরি দেখিয়ে বাগানে নিয়ে হাত বেঁধে ফেলে। হয়তো তাঁকে মেরে ফেলার জন্য এ কাজটা করেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com