গোপালগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

 

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের তার লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ বশার মিনা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পিংগুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত বশার মিনা পিংগুলিয়া গ্রামের মৃত বাবু মিনার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  সকালে নিজ বাড়িতে টিনের চালের কাছে কাজ করার সময় বিদ্যুতের তার লিকেজের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন বশার মিনা। পরে দ্রুত পরিবারের সদস্যরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। 

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com