পাকুড়িয়া শরীফ কছিমিয়া মাদ্রাসায় বিদায় সংবর্ধনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম

রফিকুল ইসলাম সাবুল : (রংপুর) প্রতিনিধি

রংপুরের গংগাচড়ায় পাকুড়িয়া শরীফ কছিমিয়া (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকুড়িয়া দরবার শরীফের গদ্দিনিশিন ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জনাব সাইয়্যেদ আলহাজ্ব শাহ মো. রহুল মাহমুদ ওজায়ের পীর সাহেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুড়িয়া শরীফ কছিমিয়া (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি পীরজাদা মাওলানা শাহ মো. ফজলে রাব্বী।

অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ মাওলানা এ কে এম আব্দুল ওহাব, সহকারী শিক্ষক হানিফুর রহমান, সহকারী মৌলভি মো. ইদ্রিস আলী এবং কর্মচারী (মালি) আব্দুল গনীকে সংবর্ধনা দেওয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি শাহ মো. এরশাদুল হক, পাকুড়িয়া শরীফ (ডিগ্রি) কলেজের সাবেক অধ্যক্ষ ও মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মো. শফিকুল আলম, পাকুড়িয়া শরীফ (ডিগ্রি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গনী, পাকুড়িয়া শরীফ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান এবং মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহ মো. ফজলুল আজীম (নজীব)।

বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে তাঁদের অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বিদায়ীদের ভবিষ্যৎ জীবন ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com